Skip to main content
"প্রিয় গ্রাহকগণ, আমাদের ওয়েবসাইটে আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে আপডেটের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার ধৈর্য ও সমর্থনের জন্য ধন্যবাদ!"
ডিসেম্বরের শহরে

ডিসেম্বরের শহরে

BDT 448BDT 640Save BDT 192
Buy now

Details:

প্রকাশনী
ভূমিপ্রকাশ
লেখক
সবুজ আহম্মদ মুরসালিন
পৃষ্ঠা
৩২০
Brand
ডিসেম্বরের শহরে

Description

আকাশ যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানেই দাঁড়িয়ে রইল। নীলাকে শাড়িতে এক টুকরো মেঘের মতো মনে হচ্ছে। সন্ধ্যার আলো এসে পড়েছে নীলার মুখে। কী স্নিগ্ধ। আকাশ জানে না, সে কাঁদছে। তার অজান্তেই চোখে পানি চলে এসেছে। সে নীলার চলে যাওয়া মেনে নিতে পারছে না। সে কী বলবে? নীলাকে সে কেন ডেকেছে? আকাশের ভাবনা ক্রমশ এলোমেলো হতে থাকে। যা বলতে চেয়েও বলা যায় না, সে কথা রেখে অন্য কথা বলতে গেলে মানুষ হকচকিয়ে যায়।

আকাশ কী বলবে ভেবে না পেয়ে তার মনের সমস্ত কথা কবিতার মতো করে বলতে লাগল—


তোমাকে কেন এত মনে পড়ে?

কেন আমি তোমাকেই চাই?

তোমার সাথে কথা না বললে;

কেন আমার বুকের মধ্যে দুঃখ হয়?

তোমার কথা কেন ভাবী?

কেন তোমাকেই পেতে চাই?

তোমাকে না পেলে;

কেন আমার পৃথিবী অন্ধকার হয়ে যায়?

তুমি আমাকে বলবে?

কেন আমি তোমাকে এত ভালোবাসি?

আমি নিজের কাছে জানতে চেয়েছি;

কিন্তু সেও বলতে পারেনি!

Related Products: